হাফেজ জয়নাল আবেদীনের ব্লগ সাইটে আপনাকে স্বাগতম

কুমিল্লায় বাস খাদে; অনেক মৃত্যুর আশঙ্কা

কুমিল্লায় বাস খাদে; অনেক মৃত্যুর আশঙ্কা

কুমিল্লার বার্তা ডেস্ক ● কুমিল্লায় একটি বাস খাদে পড়ে গিয়ে অনেকে হতাহত হয়েছেন। জেলার দেবিদ্বার উপজেলার বারেরায় কোম্পানিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বৈশাখী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বুধবার বিকেল পৌনে ৪ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বারেরায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো সঠিক হতাহতের সংখ্যা জানা যায়নি।
তবে এ ঘটনায় অনেকে নিহত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
বিকেল পৌনে ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকা পড়েছে অন্তত ৩০ জন যাত্রী।
বাসটি খাদে পড়ে গিয়ে পুরপুরি ডুবে যায়। স্থানীয়রা দেখে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজে অংশ নিতে দেবিদ্বার থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।
Share This