হাফেজ জয়নাল আবেদীনের ব্লগ সাইটে আপনাকে স্বাগতম

লালচাঁদপুর আজহারিয়া ফাযিল মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস

 কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলাধীন ৪নং ঝলম (উঃ) ইউনিয়নের প্রানকেন্দ্র লালচাঁদপুর গ্রামে ১৯৭০ইং সনে এতদঞ্চলের কোমলমতি ছেলে-মেয়েদের মাঝে জাগতিক ও পারত্রিক জ্ঞানের আলোক ছড়িয়ে দেয়ার জন্য এলাকার শিক্ষানুরাগী, সমাজকর্মী ও জন প্রতিনিধিসহ সর্বস্তরের জনগনের হৃদয়পটে লালিত মধুমিঠা স্বপ্ন বাস্তবে রূপ নেয় লালচাঁদপুর আজহারিয়া ফাযিল মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে। মূলত ধর্মপ্রাণ এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ও আন্তরিক সহযোগিতায় গ্রামের দক্ষিণ সীমান্তে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আজকের এই ফাযিল মাদরাসাটির যাত্রা শুরু হয় ফোরকানিয়া মাদরাসার মধ্য দিয়ে। প্রতিষ্ঠালগ্নে সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা আবুল বাসার এর অনুপ্রেরণায় এলাকার যে সকল বরেন্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বিশেষ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে মরহুম আবদুল বারী ম্যাজিষ্ট্রেট, সভাপতি, মরহুম মৌলভী মোঃ সরাফত উলাহ, ভূমি দাতা, মরহুম হাজী মোঃ আদম আলী খান, ভূমি দাতা, এবং মেহেলদার কোট নিবাসী জনাব মোঃ আবিদ মিয়া বেপারী, ভূমি দাতা, মরহুম হাজী মোঃ সামছুল হক খান, দাতা, মরহুম মোঃ সরাফত উল্যাহ, সহকারী শাখা প্রধান, শিক্ষা মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা অন্যতম। প্রতিষ্ঠা সাল ১৯৭০ইং থেকে ফোরকানিয়া মাদরাসা হিসাবে একাডেমিক কার্যক্রম শুরু হয়ে ১৯৭৩ সালে দাখিল এবং ১৯৭৯ইং সনে আলিম-ফাযিল মঞ্জুরী প্রাপ্ত হয় এবং ০১/১২/১৯৮৪ইং সাল থেকে এম.পি.ও ভূক্ত হয়। মাদরাসা বহু চড়াই উৎরাই এর মধ্য দিয়ে ধর্মপ্রান এলাকাবাসীর সহযোগিতা, আন্তরিকতা ও ভালোভাসায় সিক্ত হয়ে আপন সৌরভে ও গৌরবে মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়।

২০০৩ সালের ডিসেম্বরে মাওলানা শফিকুর রহমান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটি যেন নতুন প্রাণ পায়। তিনি অবসরপ্রাপ্তির পূর্ব পর্যন্ত মাদরাসায় একটি ফ্লাড ভবন ও একটি টিনসেট ঘর স্থাপনে মূখ্যভূমিকা পালন করেন।
বর্তমানে মাদরাসাতে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। একঝাক দক্ষ, অভিজ্ঞ ও চৌকষ শিক্ষক এখানে কর্মরত আছেন। আল্লাহ্, রেসালাত ও আখেরাতের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং নির্ভেজাল তাওহীদের প্রতি নিঃশর্ত আনুগত্যের পূর্ব শর্ত হিসেবে কুরআন-সুন্নাহ ভিত্তিক পবিত্র দ্বীনি শিক্ষার প্রসারে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ তায়ালা মহা প্রলয়কাল অবধি কায়েম রাখুন-আমিন।
বর্তমানে উত্তর ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন মাদরাসার জন্য মুক্ত মনে এগিয়ে আসেন। তিনি মাদ্রাসায় ভবন মেরামত ও আংশিক পরিবর্ধণ, টেবিল-চেয়ার ক্রয় এবং বিদ্যুতের বিকল্প ব্যবস্খা হিসেবে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনসহ মাদরাসায় অনেক অবদান রাখেন। তার হাত ধরে মাদ্রাসাটি অদূর ভবিষ্যতে অনেকদূর এগিয়ে যাবে বলে এলাকাবাসী মনে করেন।

তথ্য সূত্র: লালচাঁদপুর আজহারিয়া ফাযিল মাদরাসার ওয়েবসাইট। 
Share This