হাফেজ জয়নাল আবেদীনের ব্লগ সাইটে আপনাকে স্বাগতম

চিরতরে চলে গেলেন না ফেরার দেশে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মজুমদার।



চিরতরে চলে গেলেন না ফেরার দেশে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মজুমদার।

 4,017
নিজেস্ব প্রতিবেদনঃ মাসুদ খান
কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের দৈয়ারা গ্রামের বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মজুমদার দীর্ঘদিন যাবৎ কঠিন রোগ ভোগকরার পর,আজ চিরতরে চলে গেলেন না ফেরার দেশে।
মহান এই মুক্তিযুদ্ধার সন্তান, জাদোবপুর প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির হোসেন মজুমদার জানান এবং,বলেন আমার বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এমতাবস্থায় ডাক্তারগণের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার লিভার ক্যান্সার ধরা পড়েছে চিকিৎসকরা তাকে রেডিও থেরাফি ও কেমো থেরাফি দেওয়ার পরামর্শ দেন তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিলো। তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করা সম্ভব হচ্ছিলনা বলে চিকিৎসা করে বাড়ীতে নিয়ে আসেন, এরপর অনেক দিন যাবত অসুস্থ অবস্থা বাড়ীতে থাকেন এবং আজ মঙ্গলবার সন্ধা ৫.২৮মি. এন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন।
ওনার জানাযার নামাজ ১৫ই নভেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় ওনার নিজ বাড়িতে রাষ্ট্রীয় সর্বচ্চ মর্যাদায় দাপন করা হবে।
তিনি আরো বলেন আমার বাবা ১৯৭১ সালে ভারতীয় লাল বার্তা মুক্তিযুদ্ধার সদস্য এবং ২নং সেক্টরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলাম, মুক্তিবার্তা নং- ০২০৪০৭০২৬৯ সর্বশেষে তিনি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মজুমদারের জন্য দেশের সবার কাছে দোয়া চেয়ে বলেন ওনার বাবাকে যেন আল্লাহ তায়ালা জান্নাত বাসি করেন।
দৈনিক সূর্য উদয়/মাসুদ খান
Share This