হাফেজ জয়নাল আবেদীনের ব্লগ সাইটে আপনাকে স্বাগতম

জাতির আর্তনাদ

       জাতির আর্তনাদ
                মাসুদ খাঁন
কেটেছে আধাঁর জেগেছে আলো,
ক্লান্তির ঘোরটা নিভেনি আজো!!
চারদিকে বাজিছে বিণের সুর,
মনের হর্ষ কেনো বহু দুর!!
চারদিকে শুনি শান্তির আহবান,
তবুও কেনো সত্যের কথা বলতে
গিয়ে দিতে হচ্ছে প্রান!!
বাংলা ভাষার জন্য হয়েছে শহীদ দিয়েছে অনেক প্রান!
তবুও কেনো ইংরেজদের শেখানো 31st এর নামে বেহায়াপনার গান।
ধর্ম নিরপক্ষ বলে থাকছি একই সাথে,
তবুও কেনো জঙ্গীবাদের ঘ্রাণ ধর্মের মাঝে!!
উন্নয়নের জোয়ারে বেসে যাচ্ছে পৃথিবী,
তবুও কেনো সেই ছেলেটির একমুঠি খাবারের জন্য আত্ম চিৎকার শুনি!!
ক্ষমতা চিরস্থায়ীর জন্য যতো পরিপাটি,
তবুও কেনো ক্ষমতার জন্য চলছে এতো আহাজারি!!
উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে,
তবুও কেনো মানবতা আজ অনেক দুর পিছে হটছে!!
Share This

0 Response to "জাতির আর্তনাদ"

Post a Comment