হাফেজ জয়নাল আবেদীনের ব্লগ সাইটে আপনাকে স্বাগতম

আফ্রিদির জাদু বিপিএল মাত

আফ্রিদির জাদু বিপিএল মাত

আফ্রিদির জাদুতে বিপিএল মাত

শহিদ আফ্রিদি শোতে সহজ জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। তারা ৭৩ বল হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে। বলের পর ব্যাট হাতেও ঝড় তুলেছেন শহিদ আফ্রিদি। ৪ উইকেট শিকারের পর করেছেন ৩৭ রান।
ফলে তিনিই হয়েছেন ম্যান অব দি ম্যাচ।
এছাড়া লুইসও কম যাননি। তিনি ৪৪ রানে অপরাজিত ছিলেন।

আফ্রিদির বোলিং তোপ 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে ঢাকা পর্বের দ্বিতীয় ও টুর্নামেন্টের দশম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ১০২ রানের টার্গেট দিয়েছে সিলেট সিক্সার্স। ঢাকার দুই স্পিনার পাকিস্তানের শহিদ আফ্রিদি ৪টি ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ৩টি উইকেট নেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সিলেট। ৫৩ রান তুলতেই নবম উইকেট হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় তারা। প্রথমবারের মতো এবারের বিপিএলে খেলতে নামা আফ্রিদি ও নারাইন সিলেটের মেরুদন্ড ভেঙ্গে দেন সিলেটের। দু’জনের মিলে ৭টি উইকেট নেন। এর আগে শুরুতে ২ উইকেট নিয়ে সিলেটকে ব্যাক ফুটে ঠেলে দিয়েছিলেন ঢাকার পেসার আবু হায়দার রনি।
নবম উইকেট পতনের পর দশম উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সিলেটকে অল্প রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন দুই টেল এন্ডার আবুল হাসান রাজু ও তাইজুল ইসলাম। আবুলের ২৬ বলে অপরাজিত ৩০ ও তাইজুলের ২০ বলে ১৬ রানের কল্যাণে শেষ পর্যন্ত অল্প রানে গুটিয়ে যাবার লজ্জা এড়ায় সিলেট। ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান করে তারা। আবুলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিলো। ঢাকার আফ্রিদি ১২ রানে ৪ ও নারাইন ১০ রানে ৩ উইকেট নেন।

টস জিতল ডায়নামাইটস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয় ঢাকা ডায়নামাইটস।
ঢাকা ডায়নামাইটস দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহিদ, আবু হায়দার, জহিরুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদ আফ্রিদি, এভিন লুইস, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপর্ট ও কাইরন পোলার্ড।
সিলেট সিক্সার্স দল : নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, নুরুল হাসান, আবুল হাসান রাজু, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরীফ, উপুল থারাঙ্গা, রস ওয়াইটলি, দানুষ্কা গুনাথিলাকা, ওয়ানিনদু হাসারাঙ্গা ও টিম ব্রেসনান।
প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার ব্যাটসম্যানদের দাপট
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে দু’দিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিন দাপট দেখিয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে চার ব্যাটসম্যানের হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৮৮ ওভারে ৬ উইকেটে ৪১১ রান করেছে লংকানরা।
কলকাতায় অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। নিরোশান ডিকবেলা অপরাজিত ৭৩, সাদিরা সামারাবিক্রমা ৭৪, সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৪, দিমুথ করুনারত্নে ৫০ ও দিলরুয়ান পেরেরা ৪৮ রান করেন।
ভারত বোর্ড প্রেসিডেন্ট একাদশের সন্দ্বীপ ওয়ারিয়ার ও আকাশ ভান্ডারি ২টি করে উইকেট নেন।
একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ শেষে আগামী ১৬ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলংকা।
আগামী বছরের জুন পর্যন্ত নিষিদ্ধ হলেন ইভরা
নিজ দলের সমর্থককে ‘কারাতে কিক’ দিয়ে অঘটনের জন্ম দেয়া মার্সেই ডিফেন্ডার প্যাট্রিস ইভরাকে ইউরোপীয়ান সব ধরনের টুর্ণামেন্ট থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ইউয়েফার জারীকৃত এই শাস্তির পাশাপাশি ইভরাকে ১০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।
ফ্রেঞ্চ ক্লাব মার্সেইর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারের সাথে ক্লাবের চুক্তিও আনুষ্ঠানিক ভাবে বাতিল করা হয়েছে।
গত সপ্তাহে ইউরোপা লীগে পর্তুগীজ ক্লাব ভিটোরিয়া গুইমারেসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় মার্সেইর এক সমর্থকের সাথে অসদাচরণ করেন ইভরা। ঘটনাটির পর পরই মার্সেই থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। মার্সেই সভাপতি জ্যাকুস-অঁরি এরাদ ঘটনাটিতে দারুন হতাশা ব্যক্ত করে বলেছেন ১৯৯৩ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির জন্য এটি একটি কালো দিন।
বিশেষ করে ইভরার জন্য বিষয়টি অত্যন্ত হতাশার, সে ঘটনার পরপরই এর পরিণাম বুঝতে পেরেছিল। দ্বিতীয়ত সমর্থকদের জন্য বিষয়টি হতাশার। একজন খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের আচরণ কোনভাবেই কাম্য নয়। সব মিলিয়ে এর সাথে ক্লাবের ভাবমূর্তিও জড়িত।
Share This