হাফেজ জয়নাল আবেদীনের ব্লগ সাইটে আপনাকে স্বাগতম

অনুশীলনে হাস্যজ্জল কুমিল্লার তামিমের সাথে আফ্রিদি


বিডিজয়নাল বার্তা ডেস্ক ● বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পঞ্চম আসর মাতাতে গত মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেছেন শহীদ আফ্রিদি। বুধাবার থেকে ঢাকা ডায়নামাইটসের হয়ে অনুশীলনে যোগ দেন পাকিস্তানের বর্ষীয়ান এই অলরাউন্ডার। আর অনুশীলনে কুমিল্লার অধিনায়ক তামিম ইকবালের সাথে হাস্যজ্জল ভাবে দেখা গেল শহীদ আফ্রিদিকে। সিলেট পর্ব শেষে ইতোমধ্যে ঢাকায় ফিরেছে দলগুলো।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স। ওইদিন কুমিল্লার কোন খেলা নেই। তবে মাঠে অনুশীলনে ব্যাস্ত কুমিল্লার খেলোয়াড়রাও।
সিলেটে দুই ম্যাচের একটি জিতেছে ঢাকা ডায়নামাইটস। সাবেক চ্যাম্পিয়নরা যদিও সিলেট সিক্সার্সের কাছে হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল।
দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাড়ায় সাকিব আল হাসানের দল। ব্যাটিংয়ে দুইশ’ ছাড়ানো স্কোর গড়েছিল তারা। খুলনা টাইটান্সকে ৬৫ রানে পরাজিত করেছিল ঢাকা।
বিপিএলের ঢাকা পর্বের শুরুতেও নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় ঢাকা ডায়নামাইটস। দলটির ক্যারিবিয়ান ক্রিকেটার কাইরেন পোলার্ড পোলার্ড বলেন, ‘আমরা এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছি। ফ্র্যাঞ্চাইজি নির্ভর এই টুর্নামেন্টগুলোতে আমাদের একে অপরকে জানতে হয়।
তিনি বলেন, এখনও দশটি ম্যাচ বাকি আছে। আপনারা দেখেছেন প্রথম ম্যাচে ঠিকমত ব্যাটিং করতে পারিনি। কিন্তু পরের ম্যাচেই বাউন্স ব্যাক করেছি। আমরা কিন্তু ডমিনিট করেই জিতেছি।
পোলার্ড বলেন, ওই ম্যাচের ইতিবাচক দিকগুলোই পরের ম্যাচগুলোতে ধরে রাখতে চেষ্টা করব। কোথায় উন্নতি করতে হবে সেই জায়গায় আমরা কাজ করব। আমাদের সাথে যোগ দিয়েছেন শহীদ আফ্রিদি।’
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিষেধাজ্ঞা ছিল তাদের কোন ক্রিকেটার ১৭ তারিখের আগে বিপিএল খেলতে আসতে পারবে না, তবুও আফ্রিদি আগেই চলে এসেছেন। এতে পিসিবির নিয়ম ভাঙা হয়েছে কি না, এ নিয়ে আফ্রিদি বা ঢাকা দলের কেউ কথা বলতে রাজি হননি।
প্রথম আসর থেকেই নিয়মিত বিপিএলে অংশ নিচ্ছেন আফ্রিদি। ধুম-ধারাক্কা ব্যাটিংয়ের জন্য বিশ্বজুড়েই ভীষণ জনপ্রিয় এই স্পিনিং অলরাউন্ডার। সব জায়গায় তার পরিচিতি বুম-বুম আফ্রিদি হিসেবে।
এদিকে বিপিএল শুরু হয়ে গেলেও এখনও মাঠে নামা হয়নি দেশের ক্রিকেটের বড় তারকা তামিম ইকবাল। ইনজুরির কারণে ছিটকে গেছেন বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে, খেলতে পারেননি টি-২০ সিরিজেও।
তামিমকে ঢাকা পর্বে দলে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, ‘ফেরার পুরো সিদ্ধান্তই নির্ভর করছে তামিমের ওপর। আমরা অবশ্য তাকে কিছু করতে বাধ্য করছি না। সে খেলতে ইচ্ছা প্রকাশ করলেই খেলতে পারবে। তবে আশা করছি তাকে ঢাকা পর্বেই দেখতে পারব। আর ওকে নিয়ে এই মুহূর্তে ঝুঁকি নিতে চাই না।’
বিপিএলের চলমান পঞ্চম আসরে তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার। নির্দ্বিধায় তিনিই দলটির অধিনায়ক হিসেবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ।
তবে ইনজুরির কারণে তামিম দলের সাথে না থাকায় বাধ্য হয়ে আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবীকে অধিনায়ক বানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১২ নভেম্বর কুমিল্লা তৃতীয় ম্যাচে মিরপুরে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে রাজশাহীর।
Share This